দেনি ভিলেনোভ নিয়ে আসছেন ডুনের নতুন পর্ব। এটি হতে যাচ্ছে সিরিজের তৃতীয় সিনেমা। সম্প্রতি সিনেমাটির আনুষ্ঠানিক নাম প্রকাশ করা হয়েছে। এর আগে সিনেমাটিকে ‘ডুন মেসিয়াহ’ বলা হচ্ছিল। তবে রেনট্র্যাকে সিনেমাটি ‘ডুন: পার্ট থ্রি’ নামে লিস্ট করা হয়েছে। এছাড়া জানা গেছে এটি শুট করা হবে আইম্যাক্স ক্যামেরায়।