‘হাউজ অব কার্ডস’-এর শোরানার ও ‘অ্যান্ডর’-এর লেখক বো উইলিমন এ প্রকল্পের সঙ্গে যুক্ত। পেজ সিক্স হলিউডের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি এরই মধ্যে একটি খসড়া চিত্রনাট্য জমা দিয়েছেন। তবে এখনো কোনো পরিচালক নির্ধারিত হয়নি। সিনেমায় কোন অভিনয় শিল্পীরা থাকছেন তাও জানানো হয়নি। ধারণা করা হচ্ছে গল্পটি হবে টারগারিয়েন বংশের প্রতিষ্ঠাতা প্রথম এগন এবং মূল ‘গেম অব থ্রোনস’ সিরিজের গল্পের কয়েক শতাব্দী আগে ওয়েস্টেরোস জয়ের তার অভিযানের ওপর ভিত্তি করে রচিত। সেখান থেকে ধারণা করা যায় গেম অব থ্রোনসের সিনেমাটিও ভালো হবে।

সূত্র: ভ্যারাইটি