গুলির সময় রিয়ানা বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বেলা ১টার পর গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহভাজন এক নারী গাড়ি নিয়ে রিয়ানার বাড়ির সামনে থেমে সাতটি গুলি ছুড়ে দ্রুত চলে যান। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজন নারী আটক
পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।










