এর আগে কেরালা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ১৫ দিনের জন্য ছবিটির মুক্তি স্থগিত করেছিল। অভিযোগ ছিল, সিনেমায় কেরালাকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। গত শুক্রবার বিচারপতি এসএ ধর্মাধিকারী এবং পিভি বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের ওই আদেশ খারিজ করে দেন।