গতকাল সেখানে পুরনো বছরের সব গ্লানি ঝেড়ে নতুন সূচনার বার্তা নিয়ে হয় ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আই ও সুরের ধারা যৌথভাবে এটি আয়োজন করে। ভোর হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ ছিল অনুষ্ঠানস্থল।