মুক্তিযুদ্ধ নিয়ে আবারো সিনেমা নির্মাণ হচ্ছে বলিউডে। এবারের সিনেমার নাম ‘ইক্কিস’। তবে সরাসরি বাংলাদেশের যুদ্ধ নিয়ে নয়। শকরগড়ের ইন্দো-পাক যুদ্ধ নিয়ে এর গল্প। মূল গল্প লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালকে গিয়ে। পরমবীরচক্র পাওয়া এ তরুণের ভূমিকায় সম্ভবত অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমাটিতে আরো আছেন ধর্মেন্দ্র, জয়দীপ আহলাওয়াত প্রমুখ। ছবি: আইএমডিবি