বৃহস্পতিবার কালারস অব টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। পেছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমাণ, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর। তার কীর্তি দেখে বিরক্ত হয়ে যান পশ্চিমা বিনোদুনিয়ার তারকারা। এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারো যাতায়াত করার মতো জায়গা ছিল না। সূত্র: ইন্ডিয়া টুডে