নেটফ্লিক্সের সঙ্গে একাধিক শো করেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ২০২০ সালে প্রথম তারা ওটিটি প্লাটফর্মটির সঙ্গে চুক্তিতে যান। এর পরই আসে ‘পোলো’, ‘হ্যারি অ্যান্ড মেগান’ ও ‘লিভ টু লিড’। মেগান মার্কেল শুরু করেছেন তার লাইফস্টাইল সিরিজ ‘উইথ লাভ, মেগান’। এসবের মধ্য দিয়েই তারা নেটফ্লিক্সের সঙ্গে আরো কয়েক বছর কাজ করার চুক্তি করলেন।