নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেয়া আছে। আজ নরসিংদী মেডিকেল কলেজের সরকারি ভাবে অনুমোদন দেয়া হলো।