‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে চুক্তি করব সেখানে আমাদের জন্য কথা বলার কোনো লবিং নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বড় একটি বাজার। কিন্তু সেখানে কোনো লবিং নেই। আমাদের প্রতি তাদের একটা সন্দেহ আছে সবসময়, খারাপ চিন্তুাও আছে। ইউএস অর্থনীতিতে ফান্ড লবিকে খুব গুরুত্ব দেয়া হয়। শুধু তুলা এনেও তাদের কাছ থেকে বড় একটি লবি আমরা পেতে পারি। কাঠামোগত উন্নয়নের মাধ্যমে লবি পাওয়া যাবে। অনেক প্রতিষ্ঠান আছে যারা লবি নিয়োগ দেবে। এখানে আমাদের একটা ঘাটতি আছে। যোগ্যতাসম্পন্ন লোক পাই না।’
শনিবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য পুনর্গঠন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা সকল মানদণ্ড (জনশক্তি, অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক পুঁজি) পুরণ করেছি। তাই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লেট করব। এখন সে গ্র্যাজুয়েশন নীতিকে সামনে রেখে সরকারকে আমরা স্পেশাল এজেন্সি করার কথা বলেছি। এখানে আমরা কনসালটেন্ট নিয়োগ করতে পারি। দেশে পাওয়া না গেলে বিদেশ থেকেও নিয়ে আসতে পারি। এছাড়া বিদেশী রাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে বিশেষ বাণিজ্যের প্রস্তাব দিয়েছি। এজন্য দরকার কো অর্ডিনেন্স, কো অপারেশন ও ইন্টিগ্রেশন। গ্র্যাজুয়েশন নিয়ে অনেক ভুল ধারণা আছে আমাদের মাঝে। আমরা কোরিয়াসহ অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছি। এটি আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।’
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উৎপাদন করেন লিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয়ে আমাদেরকে বাণিজ্যিক দর কষাকষি করতে হবে। এখানে দুজনই সমান তালে আলোচনা করতে হবে। বাণিজ্যে কেউ জিতবে আবার কেউ হারবে এমনটা না, সমান অবস্থানে থাকে। সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নেগোশিয়েট করতে হবে।’
বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি এএমবি হুমায়ুন কবির, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইএসএস) পরিচালক (গবেষণা) ড. মাহফুজ কবির, আইভিএফবির প্রতিষ্ঠাকালীন সভাপতি মাহামুদুল ইসলাম চৌধুরীসহ অর্থনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী ও গবেষকরা।









