প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে জানান হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান ও দায়িত্ব অর্পণ করেছেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং রাজনৈতিক উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।










