ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯০ জনে পৌঁছেছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭৭ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১২৩ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৮৮ জন ভর্তি হয়েছে। এছাড়া দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশাল বিভাগে ১১৫ জন, খুলনায় ১১৪, চট্টগ্রামে ১০৭, রাজশাহীতে ৫৫, ময়মনসিংহে ৩৮ ও রংপুর বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।