মাগুরায় ধর্ষণের শিকার হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে শিশুটির আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে তাকে দাফন করা হয়।
এর আগে শিশুটির মরদেহ রাজধানী থেকে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। মরদেহ মাগুরায় পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেয়। পরে মরদেহ গ্রামে নেয়া হয়।










