ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষরপত্র দিয়েছে যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে ১০০ বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত এ পত্র দেন নেতারা। গণস্বাক্ষরপত্র গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।