ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মনজুর রহমান (৫০) ও মাহবুবা (৩৯) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।

নিহত মনজুর রহমান ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও মাহবুবা পঞ্চগড়ের নতুনবস্তি এলাকার ময়নুল হকের মেয়ে।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে মোটরসাইকেলে করে মো. মনজুর রহমান ও তার সহকর্মী মোছা. মাহবুবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুজনই মারা যান। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।