আনুষ্ঠানিক সম্মাননা পেলেন ২০২১-২০২২ করবর্ষে রাজশাহী অঞ্চলের সেরা ৪২ আয়কর দাতা। আজ বুধবার (৪ জানুয়ারি) নগরীর নানকিং দরবার হলে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার।

রাজশাহী কর অঞ্চলের কমিশনার মো. নূরুজ্জামান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কমিশনার মো. শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মাননা পেয়েছেন মো. আব্দুল আওয়াল, মো. নাসিমুল গণি খান ও মো. পিপলু ইসলাম। এই ক্যাটাগরিতে রাজশাহী জেলায় সম্মাননা পেয়েছেন মো. মুখলেসুর রহমান, মো. বেলাল উদ্দিন ও কাজী মাহমুদুল হাসান।

রাজশাহী সিটি এলাকায় দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পেয়েছেন মো. হেকমত উল্লাহ ও নির্মল কর্মকার। এই ক্যাটাগরিতে জেলায় সম্মাননা পেয়েছেন ড. শামসুন্নাহার ইসলাম ও মোহন কুমার আগরওয়ালা।

এছাড়া ৪০ বছর বয়সের নীচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে রাজশাহী নগরীতে মো. পাভেল হোসেন এবং জেলায় মো. মনিরুল ইসলাম সম্মাননা পেয়েছেন। অন্যদিকে

সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা হিসেবে নগরীতে মোসা. নূরজাহান বেগম এবং জেলায় মোসা. শরিফা পারভীনকে  সম্মাননা দেয়া হয়েছে।