জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহত ৪৭৪ জনকে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং–৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাই যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ গেজেট সরকার নিম্নোক্তভাবে প্রকাশ করিল, যথাঃ শ্রেণী- ‘খ’ (গুরুতর আহত)।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।










