দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহেরকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক অফিস আদেশে তার পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, তার এ নিয়োগ ২১ আগস্ট থেকে কার্যকর হবে। পেশাগত কাজে তাকে সহযোগিতা করতে প্রতিষ্ঠানের কর্মীদের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।