বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার
থেকে গুলি চালিয়ে এক বেসরকারি কোম্পানির অফিস সহায়ককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
আজ বুধবার (২১ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসানের আদালতে
নিহত ফিরোজ তালুকদারের স্ত্রী রেশমা সুলতানা এ মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি
শুনে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন বিচারক।
মামলার অপর আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।









