নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ নিয়ে ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা দাঁড়ালো চার জনে।

এর আগে, ভূমিকম্পে ভবন ধসে ৩ জনের মৃত্যু ও ৫ ঢাবি শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এরইমধ্যে ভূমিকম্পে রাজধানীসহি বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।