গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মেম্বার মোস্তাক আহম্মদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল বিকালে সুন্দরগঞ্জ-গাইবান্ধা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোস্তাক আহম্মেদের মা খালেমা বেগম, স্ত্রী মিনারা বেগম, মেয়ে মনিকা আক্তার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।