জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের নতুন সিইও হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

স্নিগ্ধ এখন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।