রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৪৩ জনকে গুণীজন সংবর্ধনা দিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল ক্যাম্পাসের শাবাশ বাংলাদেশ চত্বরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, সেলিনা হোসেন, অধ্যাপক সনৎ কুমার সাহা, এসএম আব্রাহাম লিংকন, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।