মানবিক এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার তাগিদ জানিয়েছে জাতিসংঘ।
গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা ৮১৯ জন মানুষকে হত্যা এবং ২৫ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন?
এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলছি। জবাবদিহিতা থাকতে হবে সহিংসতার জন্য, প্রাণহানির জন্য, এবং সকল মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য।









