রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার অন্তর্গত কাজলা মৃধাবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে আগুন নেভাতে কাজ করছে পোস্তগোলা ও ডেমরা ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর ২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমাদের ছয়টি ইউনিট কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
জুতার গুদামে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানিয়েছেন রাশেদ বিন খালেদ।










