জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, আলোচনা ও সংলাপের মাধ্যমেই সংসদে সমস্যার সমাধান সম্ভব।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, তারই ধারাবাহিক প্রতিফলন হচ্ছে আজকের এ জাতীয় সংসদ। আর এ সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক।’

দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে চিফ হুইপ বলেন, ‘যে সংসদ অধিবেশন বৃহস্পতিবার শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ। এ সংসদ হবে দেশের মানুষের অধিকার, আশা ও স্বপ্নের প্রতিনিধিত্বকারী একটি সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করা।