বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, বৃহস্পতিবার শহীদ উদ্দীন চৌধুরীকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ সম্ভব হয়নি।

শহীদ উদ্দীন চৌধুরীকে আটকের বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়নি।