বন্যাদুর্গতদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার
সার্ভিস। ও সিভিল ডিফেন্স। আজ রোববার (২৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
অধিদপ্তরে সমন্বয়কদের হাতে চেক তুলে দেয়া হয়।
অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
মো. মাইন উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ সময় উপস্থিত
ছিলেন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ পাঠানোর জন্য ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করায় ফায়ার
সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।










