বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রসঙ্গে
সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার (২১
আগস্ট) আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় স্বার্থান্বেষী
ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি
অফিস, করপোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোনকলের
মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে। আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ
সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র্যাব ইত্যাদি)
উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না।
এ প্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে
আইএসপিআর।









