সোমবার (১৫ জুলাই) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন সিন্ডিকেট সদস্যরা। হামলায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের চিকিৎসার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।
চলমান
পরিস্থিতিতে মঙ্গলবার (১৬ জুলাই) অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পরিবেশবিজ্ঞান বিভাগের
অধ্যাপক শফি মোহাম্মদ তারেককে প্রধান করে গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে
প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ
ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন
ও হল প্রভোস্টদের কার্যকর ব্যবস্থা নিতে সিদ্ধান্ত দিয়েছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ে
বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত হয়েছে হয়েছে। বহিরাগত এবং অছাত্রদের
হল এবং বিশ্ববিদ্যালয় থেকে বের করতে কার্যকর ব্যবস্থা নেবে সিন্ডিকেট।










