বাংলাদেশ
সম্পর্কে বিদেশী রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম। এ ব্যাপারে আরো যত্নশীল হওয়ার তাগিদ দিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক।
আজ মঙ্গলবার
সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, আমাকে কয়েকজন রাষ্ট্রদূত জানিয়েছেন, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য
করেন।
জঙ্গি
ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা স্রেফ দুর্ঘটনা। দেশের
আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।
সিলেটে
বিএনপির সমাবেশ প্রসঙ্গে সিলেট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপির সমাবেশে
জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, তারা ব্যর্থ হয়েছে। জনগণ
শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে পুনর্নির্বাচিত করবে।










