সাভারে মঙ্গলবার রাতে চাঁদাবাজিকালে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার হাসিমপুর মহল্লার মনসুর আলীর ছেলে। সাভার মডেল থানার ওসি আকবর আলী খান জানান, চাঁদাবাজি বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।