বৈরী আবহাওয়ার কবলে পড়ে আটকে যাওয়া ঢাকাগামী এমভি আল-ওয়ালিদ-৯ লঞ্চের ২৫০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল।
মেহেন্দিগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে আল-ওয়ালিদ-৯ লঞ্চ শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১টার দিকে লঞ্চটি কালীগঞ্জের উলানিয়া অতিক্রমকালে ঝড়ো বাতাসের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।










