একসময় চট্টগ্রাম ছিল প্রাকৃতিক শহর। ভেতরে ছিল ছোট ছোট পাহাড়, পাশে নদী, গাছপালাঘেরা বন। শহরের আগের সে সৌন্দর্য ধীরে ধীরে ক্ষয়ে গেছে। এখন অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শহর। অথচ জলাবদ্ধতা নিরসনের প্রেক্ষাপটকে ঘিরে গঠন হয়েছিল চট্টগ্রাম পৌরসভা। এরপর হয় সিটি করপোরেশন। এর মাঝে কেটে গেছে ১৬০ বছর। তবু জলাবদ্ধতার দুঃখ দূর হয়নি চট্টগ্রামবাসীর; বরং তা আরো প্রকট হয়েছে। বর্ষার আগেই আবর্জনা জমে ভরাট হয়ে গেছে বেশির ভাগ খাল। সময়মতো পরিষ্কার না করলে আবারো জলাবদ্ধতার আশঙ্কা থেকে যায়।