গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩২ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি মাসে মৃত্যু হয়েছে ১৪ জনের।

২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে ২৮ জন। ৪১ জন ভর্তি হয় দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছে ২৬ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৫৮ জন, চট্টগ্রামে ৬৬, খুলনায় ৩৮, ময়মনসিংহে ১৩, রাজশাহীতে ১৩ ও রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৭২ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৯ হাজার ৬৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮ হাজার ৭৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।