ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।

মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিয়োগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে সপ্তম ব্যক্তি দায়িত্ব পেলেন।

বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় তার চুক্তির অবশিষ্ট মেয়াদের জন্য এ দায়িত্ব দেয়া হয়। একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।