নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক
ও পিকআপের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি)
রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোজাম্মেল হক কাজী।
তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের
সহযোগিতায় নিহত ২ জনের মরদের এবং আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে
পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায়
নেয়ার কাজ করছে পুলিশ।










