ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পাওয়ায় সিও সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) মাফিদুননেছা শিলা, আইটি অফিসার সোহেল পারভেজ সোহাগ, ফারুক হোসেন প্রমুখ।