বিভিন্ন দাবিতে পৌরসভার মেয়রকে স্মারকলিপি দিয়েছে যশোর পৌর নাগরিক কমিটি। মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ এ স্মারকলিপি গ্রহণ করেন। সরবরাহকৃত পানি প্রবাহ নিশ্চিত ও স্বাস্থ্যসম্মত করা, মশা নিধন এবং ড্রেন সংস্কার দাবিতে গতকাল স্মারকলিপি দেয়া হয়।