এইচএসসি ও সমমান পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য জানায়। এ নিয়ে তৃতীয় দফায় পরীক্ষা স্থগিত করা হলো।
এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।










