বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের একান্ত সহকারী তৌহিদ মাহমুদ আর নেই। শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। লিভার ক্যান্সারের কাছে হার মেনে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম।
রাবীদ ইমাম জানান, তৌহিদ মাহমুদ মাঝে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৌহিদ মাহমুদের বয়স হয়েছিল ৫০ বছর।
তৌহিদ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট ও বর্তমান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ বিসিবির শীর্ষ পরিচালকরা।










