গ্রামীণ জনগোষ্ঠীকে নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ফরিদপুরে স্বাস্থ্য বিভাগের সাপোর্ট টিমের যাত্রা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ের গঠিত ‘করোনা সাপোর্ট টিম’-এর (সিএসটি) কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক, কমিউনিটি বেজড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর ডা. কাজী হেফায়েত হোসেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা, ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাপোর্ট টিমের সদস্যরা গ্রামীণ পর্যায়ে করোনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, করোনা শনাক্তকরণ ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতকরণে কাজ করবেন।










