যশোরের বেনাপোল স্থলবন্দরে বাণিজ্যের ক্ষেত্রে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বন্দর অডিটোরিয়ামে এ কর্মশালা হয়। বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মো. আলমগীর। সশরীরে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, এএসপি জুয়েল ইমরান ও  বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব আমিনুল ইসলাম।