পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ১ হাজার ৮৩১ জন। শুক্রবার (৭ নভেম্বর) পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ২৩৩ জন ও অন্য ঘটনায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ২টি একনলা বন্দুক ও পাইপগান, ৮টি কার্তুজের খোসা, ৬ রাউন্ড কার্তুজ ও ৩টি এলজি উদ্ধার করা হয়।










