যশোরে সাশ্রয়ী দামে ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আফিল এগ্রো লিমিটেড এ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ৯ টাকা ৪০ পয়সা পিস হিসেবে মুরগির ডিম এবং ১৭৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।