কুড়িগ্রামে ধরলা নদীতে বড়শি ফেলে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ শিকার করেছেন তিন যুবক। গতকাল সদর উপজেলার কদমতোলা এলাকায় ধরলা নদী থেকে মাছটি ধরা হয়। স্থানীয়রা জানায়, কদমতোলা গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বশে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একসময় ১৮ কেজি ওজনের কাতলা মাছটি বড়শিতে ধরা পড়ে। কুড়িগ্রাম মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।