আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

আজ রোববার (৬ জুলাই) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে দেশ একজন গুণী মানুষকে হারাল।

অধ্যাপক মাহমুদা বেগম আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।