দিনাজপুরে হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোষ্ট ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এসময় তার সঙ্গে বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় তিনি রংপুর থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শনে আসেন। এসময় তাকে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আখিউল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন, বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ কাস্টমস ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে স্থানীয় ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকুস দল তাকে অভ্যর্থনা জানান। এর পরে তিনি সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
এর পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও কার্যক্রম পরিদর্শন করেন। এর পরে চেকপোষ্ট গেটের শুন্য রেখায় গিয়ে বিজিবি ও বিএসএফের কর্মকাণ্ড পরিদর্শন ও তাদের সঙ্গে আলোচনা করেন। এসময় বিজিবির পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর পরে তিনি সীমান্ত দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশ করে সেখানে ভারতের হিলি ইমিগ্রেশন, কাস্টমসের বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম পর্যবেক্ষন ও কর্মকর্তাদের সহিত আলোচনা করেন। পরে সীমান্তে বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি আবারও দেশে ফিরে আসেন। এর পরে তিনি হিলি স্থলবন্দরের ভেতরের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সাংবাদিকদের জানান, হিলি স্থলবন্দর দেশের গুরুত্বপুর্ণ একটি বন্দর। এই বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে প্রচুর পরিমানে পণ্য আমদানি রফতানি হয়ে থাকে। তেমনি এই পথ দিয়ে পাসপোর্টে অনেক যাত্রী পারাপার হয়ে থাকে। আরো কিভাবে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল ও যাত্রি পারাপার বাড়ানো যায় সে লক্ষ্যেই হিলি স্থলবন্দরে বিদ্যমান যেসকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পরিদর্শন করতেই আজকে আসা। এগুলোর আরো কিভাবে উন্নয়ন ঘটিয়ে দুদেশের মাঝে ব্যবসা বাণিজ্যের প্রসার ও যাত্রী পারাপার বাড়ানো যাই এবং দুদেশই যেন এতে উপকৃত হয় সে উদ্দেশ্যেই আজকে পরিদর্শন করা।
না দেখলে তো আর সুযোগ সুবিধা বাড়ানো যাবেনা তাই সরেজমিন এসব পরিদর্শন করলাম যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে বন্দরের কার্যক্রম আরো গতিশীল করা হবে বলেও তিনি জানিয়েছেন।
ভারতীয় হাইকমিশনারের হিলি স্থলবন্দর পরিদর্শন
দিনাজপুরে হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোষ্ট ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এসময় তার সহিত বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি উপস্থিত ছিলেন।









