নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টায় এক্সে (টুইটার) প্রকাশিত এক বার্তায় বাইডেন দম্পতি এ শুভেচ্ছা জানান।

এক্স হ্যান্ডেলের বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,"বিশ্বব্যাপী যারা বৈশাখী, নবরাত্রি, সংক্রান এবং এ সপ্তাহে আগত নতুন বছরের আগমন উদযাপনে সমবেত হবেন তাদের জন্য জিল এবং আমি উষ্ণতা, সৌহার্দ ও আনন্দ প্রত্যাশা করি।

শুভ বাংলা, খেম, লাও, মিয়ানমারিজ, নেপালি, সিংহলি, তামিল, থাই ও বিষু নববর্ষ!"