মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের কয়েকটি টিম এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর শহরের বেড়পাড়ার জাহিদ হোসেন, নতুন পাড়ার লালন শেখ, সদর উপজেলার হরিরামপুর গ্রামের শরিফ, ময়ামারি গ্রামের রশিদ, সাহেবপুর গ্রামের লিয়াকত মোল্লা, তার ছেলে শরিফুল ইসলাম, আলতাব আলী, আলতাব আলীর ছেলে সাজু, বলিপুর গ্রামের আবুল কালাম ও খোকসা গ্রামের সাজ্জাদ হোসেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে।